List/Grid

স্বাস্থ্য Subscribe to স্বাস্থ্য

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

আগামী ৫ আগস্ট,২০১৭ সারাদেশে একযোগে উদযাপিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন । এ উপলক্ষে খুলনা সিভিল সার্জন অফিস ও খুলনা সিটি কর্পোরেশনের যৌথ আয়োজনে আজ সকাল ১০টায় নগরীর স্কুল হেলথ ক্লিনিকে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. এ এস এম আবদুর রাজ্জাক।

অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূল এবং শিশুমৃত্যু প্রতিরোধ করতে হবে

বাংলাদেশ থেকে অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টি জনিত শিশুমৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে আগামী ৫ আগস্ট-২০১৭ সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) পালিত হবে। এ উপলক্ষ্যে আজ সকালে খুলনা সামছুর রহমান রোডস্থ স্কুল হেলথ ক্লিনিকে বিভাগীয় এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তর এ অনুষ্ঠানে আয়োজন করে।

থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে বাংলাদেশ-ভারত রোটারি ক্লাবের যৌথ সেমিনার অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে ১৭ জুন রোটারি ক্লাব অব গ্রান্ড খুলনা এবং রোটারি ক্লাব অব কলকাতা সান সিটির যৌথ উদ্যোগে আয়োজিত থ্যালাসেমিয়া এওয়ারনেস এন্ড প্রিভেনশন শীর্র্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন ভাবনা জরুরী

খুলনা মহানগরীর শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মানববর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত এক পর্যালোচনা সভা আজ সোমবার সকাল ১০টায় নগরীর হোটেল সিটি ইন-এ অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবী সংস্থা এসএনভি নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সহযোগিতায় খুলনা সিটি কর্পোরেশন এ পর্যালোচনা সভার আয়োজন করে।

নগরবাসীর জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করতে কেসিসি কাজ করছে

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বলেছেন, নগরবাসীর জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করতে হবে। বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিতসহ স্বাস্থ্যসম্মত পরিবেশে বেড়ে ওঠার সুযোগ করে দিতে হবে। সেদিকে লক্ষ্য রেখে শিক্ষা প্রতিষ্ঠানের সম্মুখে বিক্রিত পথখাবারের মানোন্নয়নে কেসিসি কাজ করে যাচ্ছে।

বিশ্ব টিকাদান সপ্তাহ উপলক্ষ্যে জেলা এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশে ২৪-৩০ এপ্রিল-২০১৭ পালিত হচ্ছে বিশ্ব টিকাদান সপ্তাহ। এ উপলক্ষ্যে খুলনা সিভিল সার্জন অফিসের আয়োজনে সামছুর রহমান স্কুল হেলথ ক্লিনিক মিলনায়তনে জেলা এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।